গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National রেলের টিকিটে ভর্তুকি ৫৭ হাজার কোটি :  বৈষ্ণব

    রেলের টিকিটে ভর্তুকি ৫৭ হাজার কোটি :  বৈষ্ণব

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স
    শুধুমাত্র যাত্রীদের টিকিটে ভর্তুকি দিতে বছরে ভারতীয় রেলের খরচ হয় প্রায় ৫৭ হাজার কোটি টাকা। সংসদে এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
    তাঁর দাবি, যাত্রীদের টিকিটের ৪৬ শতাংশই রেল ভরতুকি হিসাবে ছেড়ে দেয়।সম্প্রতি বারবার প্রশ্নের মুখে পড়ছে রেল পরিষেবা। ২০২৩ সালে বাহানগায় করমণ্ডল এক্সপ্রেস, চলতি বছরে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ডিব্রুগড় এক্সপ্রেসের মতো একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ।এই আবহে সংসদে প্রশ্নোত্তর পর্বে রেলমন্ত্রী বলেছেন, প্রতিবছর আনুমানিক ৫৬ হাজার ৯৯৩ কোটি টাকা রেল খরচ করে শুধু টিকিটের ভর্তুকি বাবদ।রেলের সব ক্যাটেগরির টিকিটেই ভর্তুকি দেওয়া হয়। রেল টিকিটে ৪৬ শতাংশ পর্যন্ত ভর্তুকি পান যাত্রীরা। অর্থাৎ কোনও টিকিটের দাম যদি ১০০ টাকা হয়, তাহলে ৫৪ টাকা দিতে হয় যাত্রীদের। বাকি ৪৬ টাকা ভর্তুকি হিসাবে মিটিয়ে দেয় রেল।
    অশ্বিনী বৈষ্ণব আরও জানিয়েছেন, ভারতে ইতিমধ্যেই র‌্যাপিড ট্রেন পরিষেবা চালু হয়েছে। যার নাম দেওয়া হয়েছে নমো ভারত র‌্যাপিড ট্রেন। গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যেকার প্রায় ৩৫৯ কিলোমিটার দূরত্ব মাত্র ৫ ঘণ্টা ৪৫ মিনিটে অতিক্রম করে এই ট্রেনটি।