গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সম্পত্তির লোভেই বাবা-মা-দিদিকে খুন, গ্রেফতার যুবক

    সম্পত্তির লোভেই বাবা-মা-দিদিকে খুন, গ্রেফতার যুবক

    0
    156
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে সম্পত্তির লোভে বাবা, মা, দিদিকে গলা কেটে খুন করার অভিযোগে বছর কুড়ির যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
    অভিযুক্ত যুবক অর্জুন তানওয়ার ছক করেই মা-বাবার বিবাহবার্ষিকীর দিনেই পরিবারের সকলকে খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। দক্ষিণ দিল্লির নেব সরাইয়ের একটি ঘর থেকে বাবা, মা এবং কন্যার রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনার পরদিনই নিহত দম্পতির ২০ বছরের পুত্র অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবা-মা ও দিদির সঙ্গে বনিবনা ছিল না অর্জুনের। অভিযোগ, পড়াশোনা থেকে শুরু করে নিত্যনৈমিত্তিক কাজের জন্য ছেলেকে তিরস্কার করতেন বাবা। সম্প্রতি সম্পত্তির ভাগ নিয়েও ছেলের সঙ্গে এক প্রস্ত বচসা হয়েছে বাব-মায়ের। পুলিশ সূত্রে খবর, অর্জুনের বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ছিল। এর পরেই তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়।
    জেরায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করলে খুনের আসল ঘটনা সামনে এসেছে। এরপরেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।