
এবার রিষড়ার আবাসনে হানা দিয়েছে ইডি। বৃহস্পতিবার সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা রিষড়ার এনএস রোডের বিদ্যা অ্যাপার্টমেন্টে হানা দেয়।
কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় আবাসন। জানা গিয়েছে যুগল মাথিয়া নামে এক ব্যক্তির ফ্ল্যাটেই ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। তবে কি উদ্দেশ্যে এই হানা তা এখনও স্পষ্ট নয়।
একাধিক মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ধরে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তবে বৃহস্পতিবাদের তল্লাশি কি কারণে তা স্পষ্ট নয়।









