গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly ক্ষমতা ফসকে যাচ্ছে বুঝে মহিলাদের অধিকারকে ঢাল মোদীর: মমতা

    ক্ষমতা ফসকে যাচ্ছে বুঝে মহিলাদের অধিকারকে ঢাল মোদীর: মমতা

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ক্ষমতা হাত থেকে ফসকে যাচ্ছে বুঝে মহিলাদের অধিকারকে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছেন। মহিলা সংরক্ষণ বিল নিয়ে নরেন্দ্র মোদীর ভাষণের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    প্রধানমন্ত্রী সত্যের পথ না দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করার পথ বেছে নিয়েছেন। প্রধানমন্ত্রীর ভাষণকে ভণ্ডামি বলে আক্রমণ করে তিনি বলেছেন এটা খুবই দুর্ভাগ্যজনক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নরেন্দ্র মোদী সরকার আসলে মহিলাদের নাম করে ডিলিমিটেশন বা সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তৃণমূল বরাবরই নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্বের পক্ষে। সাংসদদের পরিসংখ্যান তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন লোকসভায় তাঁদের নির্বাচিত সদস্যদের মধ্যে প্রায় ৩৮ শতাংশ। রাজ্যসভায় ৪৬ শতাংশ মহিলা সদস্যকে মনোনীতি করা হয়েছে। তাই নারী সংরক্ষণের বিরোধিতার প্রশ্নই ওঠে না। দেশের বিভাজন ও বিজেপিশাসিত রাজ্যগুলোকে আর্থিক সুবিধে পাইয়ে দিতে রাজনৈতিক সীমানা পুনর্নির্ধারণ করার চেষ্টা করছে। গণতন্ত্ররে আঘাত তৃণমূল চুপচাপ মেনে নেবে না।

    মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় প্রধানমন্ত্রী কাপুরুষোচিত ভণ্ডামি করেছেন। ক্ষমতা নিজের হাত থেকে ফসকে যেতেই বিরোধীদের আক্রমণ করতে মরিয়া হয়ে উঠেছেন।