গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment মোদির সঙ্গে রণবীর-আলিয়া-করিনা

    মোদির সঙ্গে রণবীর-আলিয়া-করিনা

    0
    184
    ছবি সৌজন্যে : এক্স

    ১৪ ডিসেম্বর ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা,পরিচালক রাজ কাপুরের জন্ম শতবর্ষ পূর্তি। সেই উপলক্ষেই নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিশেষ ফিল্ম ফেস্টিভ্যাল।

    আর এই উৎসবেই আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  সঙ্গে দেখা করেছেন,রণবীর কাপুর, করিনা কাপুর খান, নীতু কাপুর, আলিয়া ভাট, সইফ আলি খানরা। ওদিকে,প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ,বুকের ভিতর দুরু দুরু গোটা কাপুর পরিবারের। টেনশনে নাকি সবটা গুলিয়ে যাচ্ছিল রণবীর,আলিয়া,করিনাদের। তবে যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন সামনে, দুম করেই টেনশনে ভরা পরিস্থিতি বদলে গিয়েছে ঘরোয়া আড্ডায়। এমনটাই ঘটেছে,আর সেই সাক্ষাতেরই ভিডিও এখন ঘুরছে সোশাল মিডিয়ায়।সোশাল মিডিয়ায় ঋষি কাপুরকন্যা রিধিমা একটি ভিডিও শেয়ার করেছেন।যেখানে দেখা গিয়েছে,কাপুর ফ্যামিলির সঙ্গে খোশ গল্পে মজে রয়েছেন প্রধানমন্ত্রী মোদি। আর আড্ডার বিষয় যোগাসন। নরেন্দ্র মোদিকে রিধিমা জানিয়েছে, তিনি, করিনা, করিশ্মা এবং নীতু কাপুর নিয়মিত যোগাসন করেন। কাপুর ফ্যামিলির মহিলাদের মুখে একথা শুনে বেশ আপ্লুত প্রধানমন্ত্রী। অন্যদিকে, রণবীর জানিয়েছেন, মোদিজি খুবই আন্তরিকতার সঙ্গে কথা বলেছেন তাঁদের সঙ্গে।কিন্তু তাঁরা ভিতর থেকে খুব ভয়ে ভয়ে ছিলেন। তবে অল্প সময়ের মধ্যেই তাঁরা স্বচ্ছন্দ বোধ করেছেন।অসংখ্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে।করিনার কথায়,প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হওয়াটা তাঁর স্বপ্ন ছিল। যা সত্য়ি হল,দারুণ অভিজ্ঞতা। মনে হয়েছে আপনজনের সঙ্গে কথা বলছেন।

    এরপরেই আলাপচারিতা সেরে জেহ-তৈমুরের জন্য সইফ-করিনার হাতে বিশেষ উপহার তুলে দিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর তরফে দুই ছেলের জন্য উপহার পেয়ে আহ্লাদে আটখানা বেবো।