গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment পুষ্পা টু : ৬ দিনে হাজার কোটি

    পুষ্পা টু : ৬ দিনে হাজার কোটি

    0
    175
    ছবি সৌজন্যে : এক্স

    মুক্তির আগেই আকাশ সমান হাইপ তুলেছিল আল্লু অর্জুনের পুষ্পা টু, মুক্তির পর সিনেমা হলে সুনামি উঠবে তা অনুমেয় ছিল। বক্স অফিসে দেখাও গিয়েছে সেই দৃশ্য।

    একের পর এক রেকর্ড ভেঙে চুরমার করে নতুন দিগন্ত উন্মোচনে ছুটছে আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমাটি। মুক্তির মাত্র ছ’ দিনেই বিশ্বব্যাপী এক হাজার কোটি টাকা আয়ের মাইলফলক অতিক্রম করেছে।এর আগে কোনো ভারতীয় সিনেমা এত দ্রুত হাজার কোটি টাকার ক্লাবে ঢুকতে পারেনি। এর আগে দ্রুততম সময়ে হাজার কোটি ক্লাবের আগের রেকর্ডটি ছিল বাহুবলী,দ্য কনক্লুশন-এর। রাজামৌলির সিনেমাটি ১০ দিনে হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছিল।ওদিকে,৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় পুষ্পা টু। সেদিন থেকেই নানা রেকর্ড গড়ে চলেছে এটি। বিশেষ করে তেলুগু সিনেমা হয়েও হিন্দিতে অবিশ্বাস্য ব্যবসা করছে। ছ’ দিনে হিন্দি ভার্শনে সিনেমাটির আয় ৩৭৫ কোটি টাকা। বিশ্লেষকদের ধারণা, হিন্দিতেও রেকর্ড গড়ে এটি ৫০০ কোটি অতিক্রম করবে।উল্লেখ্য ২০২১ সালের ব্লকবাস্টার সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি পুষ্পা টু। প্রধান চরিত্রে রয়েছেন আল্লু অর্জুন, রাশ্মিকা মান্দানা ও ফাহাদ ফাসিল।সুকুমার পরিচালিত সিনেমাটি ঘিরে ভারতজুড়ে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে।

    ধারণা করা হচ্ছে,আগের সব রেকর্ড ভেঙে একাকার করে দেবে পুষ্পা টু। ইতিমধ্যেই ৮০০ কোটি টাকা আয় করে সেই ইঙ্গিতই দিচ্ছে পুষ্পা টু।