গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Video News গঙ্গাসাগরে বাংলাদেশি অনুপ্রবেশের ছক, কড়া পুলিশ

    গঙ্গাসাগরে বাংলাদেশি অনুপ্রবেশের ছক, কড়া পুলিশ

    0
    225

    গঙ্গাসাগরের ভিড় কাজে লাগিয়ে অনুপ্রবেশের ছক করছে বাংলাদেশের নাগরিকরা। এমনই ইঙ্গিত পেয়েই গঙ্গা এবং সাগরের মিলনস্থলে কড়া নজরদারি শুরু করেছে রাজ্য পুলিশ। গঙ্গাসাগর মেলার আয়োজন নিয়ে সাজ-সাজ রব সাগরদ্বীপে। সোমবার মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আবহে নদীপথে বেড়েছে পুলিশি নিরাপত্তা। বাংলাদেশ থেকে যাতে কোনও ভাবেই অবৈধ অনুপ্রবেশ না হয়, সেই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বার্তা পাঠিয়েছে রাজ্য সরকারকে। নবান্ন সূত্রে খবর, তারপর থেকেই অনুপ্রবেশ রুখতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ-প্রশাসন।