গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Darjeeling আর জি কর-র সঠিক বিচার হোক : অনিকেত 

    আর জি কর-র সঠিক বিচার হোক : অনিকেত 

    0
    1376
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি কর-র আন্দোলনের পরবর্তী রূপরেখা সুপ্রিম কোর্ট-র শুনানির পর ঠিক হবে। এমনটাই জানিয়েছেন আর জি করের আন্দোলনের জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাত।
    তবে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে বলেই মন্তব্য করেছেন অনিকেত মাহাত। তাঁর কথায়, চিকিৎসক সহ গোটা সমাজের মানুষরা চান আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার আসল দোষী ধরা পড়ুক। পাশাপাশি সঞ্জয় রায় ছাড়া যদি কেউ এই ঘটনায় জড়িত থাকে তাহলে তাঁর নাম প্রকাশ্যে আসুক। আর জিকরে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনায় বিচারহীন ৫ মাস, একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস এবং সিবিআই-র তদন্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিলিগুড়িতে আয়োজিত হয়েছে একটি নাগরিক কনভেনশন।
    কনভেনশনে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের প্রতিনিধি অনিকেত মাহাত ও আসফাকুল্লা নাইয়া।