গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সঞ্জয়কে ফাঁসি দিতে রাজ্যের তৎপরতা সন্দেহজনক: সুকান্ত

    সঞ্জয়কে ফাঁসি দিতে রাজ্যের তৎপরতা সন্দেহজনক: সুকান্ত

    0
    152
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সঞ্জয় রায়কে ফাঁসি দেওয়ার জন্য রাজ্যের তৎপরতা সন্দেহজনক। শিয়ালদহ কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রাজ্য মামলা দায়ের করতেই আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।
    তিনি বলেছেন রাজ্য সরকারের তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে ওরা সঞ্জয় রায়ের মুখটা বন্ধ করে দিতে চাইছে। বিজেপিও চায় আর জি কর কাণ্ডে যারা জড়িত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তি হোক। কিন্তু তৃণমূল একা সঞ্জয়ের ফাঁসি দেওয়ার জন্য উগগ্রীব হয়ে উঠেছে। শিয়ালদহ আদালতের রায় শেষ নয়, ওই রায় শেষের শুরু বলেই মনে করছেন বিজেপির রাজ্য সভাপতি।
    তাঁর আশা সুপ্রিম কোর্ট আগামী দিনে তথ্যপ্রমাণ লোপাট, পুলিশের ভূমিকার যে প্রশ্ন উঠেছে সেই বিষয়গুলো দেখার জন্য তদন্তভার দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দলবল ওটাই ভয় পাচ্ছে বলেই সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে চাইছে।