গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment নোরা ফাতেহির ‘মৃত্যু’ গুজব

    নোরা ফাতেহির ‘মৃত্যু’ গুজব

    0
    251
    ছবি সৌজন্যে : এক্স

    বলিউডে নায়িকা নোরা ফাতেহি,লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে কিছুদিন আগেই বেঁচে ফিরেছেন। সেই আতংকের রেশ কাটতে না কাটতেই এবার তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে মৃত্যুর গুজব।

    দুঃসাহসিক খেলা ,বাঞ্জি জাম্পিং-এ যোগ দিতে গিয়েই দুর্ঘটনার মুখে পড়েছেন নোরা। পাহাড়ের খাদে পড়ে সেখানেই তার মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে সোশ্যালে।আসলে,ইনস্টাগ্রামে একটি পেজ থেকে একটি ভুয়ো ভিডিও ছড়ানো হয়। যেখানে দেখা গিয়েছে,পাহাড়ের মাঝে আটকে পড়েছে এক মেয়ে। ভিডিওটির ক্যাপশনে লেখা, দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যু হয়েছে।অনেক দূর থেকে এই ভিডিও ক্যাপচার করায় মেয়েটির মুখ ছিল অস্পষ্ট।অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছে নোরার টিম। তবে খবরটি ভুয়ো ও গুজব বলে জানিয়েছে অভিনেত্রীর টিম। তারা বলছে,ভাইরাল হওয়া সেই ভিডিওতে ছিলেন অন্য এক মেয়ে, তিনি নোরা ফাতেহি নন।সেই সঙ্গে এও জানিয়েছেন, নোরা একেবারে সুস্থ ও নিরাপদে রয়েছেন।

    উল্লেখ্য,জন্মসূত্রে নোরা ফাতেহি কানাডার নাগরিক। কিন্তু নাচের জন্য ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। সম্প্রতি বলিউডে এই নৃত্যশিল্পী ও অভিনেত্রীর ১০ বছর পূর্ণ হয়েছে।