গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অবৈধ নির্মাণ ভাঙতে বাহিনী হুঁশিয়ারি বিচারপতির

    অবৈধ নির্মাণ ভাঙতে বাহিনী হুঁশিয়ারি বিচারপতির

    0
    104
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবৈধ নির্মাণ ভাঙতে পুলিশ ব্যর্থ হলে কেন্দ্রীয় বাহিনী ডাকার হুঁশিয়ারি দিয়েছেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শনিবার নারকেলডাঙায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে।

    নারকেলডাঙার একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে এখনও সেই কাজ প্রশাসন করতে উঠতে পারেনি। সোমবার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করেছেন রাজ্যের পুলিশ ব্যর্থ হলে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। হাইকোর্টের নির্দেশের পরেও পাঁচতলা ওই বাড়িটি খালি করতে এখনও পারেনি প্রশাসন। পুরসভার তরফে আদালতে জানানো হয় পুলিশের অসহযোগিতাও পাওয়া যাচ্ছে না।

    এরপরই বিচারপতি সিনহা জানিয়েছেন পুলিশ এবং পুরসভাকে ১০ মার্চ পর্যন্ত সময় দেওয়া হবে। তার মধ্যে বাড়ি ভাঙতে না পারলে কেন্দ্রীয় বাহিনী সাহায্য নিয়ে কাজ শেষ করতে হবে।