
বাংলাদেশে তীব্র গরম আর দাবদাহের মাঝে যেন স্বস্তি এনে দিয়েছে ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ছোঁয়ায় নিজেকে সিক্ত করেছেন নায়িকা পরীমনি।
কোনো শুটিং সেটে নয়, বরং নিজের ভালো লাগা থেকেই বৃষ্টিভেজা মুহূর্ত উপভোগ করতে দেখা গেছে তাকে।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি।সেখানে দেখা যায়, সাদা টি-শার্ট, খোলা চুল আর বৃষ্টির ফোঁটায় মাখামাখি এক স্নিগ্ধ উপস্থিতিতে ধরা দিয়েছেন বাংলাদেশের নায়িকা পরীমনি। কখনো গাড়ির ওপর শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন, আবার কখনো বৃষ্টির শব্দে নিজেকে মেলে দিচ্ছেন প্রকৃতির মাঝে। সিক্ত চুলে তার স্বাভাবিক ও সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে ফ্যান ফলোয়ারদের।ভিডিওটি প্রকাশের পরই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়।একজন লিখেছেন,বৃষ্টি মাখা পরী। আরেকজন মন্তব্য করেন,প্রকৃতির মাঝে যেন নতুন করে নিজেকে খুঁজে পাচ্ছেন পরী।
আরেকজন লিখেছেন, নারীর সৌন্দর্য মায়াবতী স্নিগ্ধতা আর আদরভরা, তার এক অনন্য উদাহরণ তুমি!কোনো বিতর্ক নয়, বরং সাধারণ এক বৃষ্টিভেজা বিকেলকে আপন সৌন্দর্যে বিশেষ করে তুলেছেন বাংলাদেশের নায়িকা পরীমনি।









