
ইরান পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের উচ্চাকাঙ্ক্ষা থেকে সরে না গেলে, তাদের সঙ্গে কোনও চুক্তি করা সম্ভব নয়। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানের বিরুদ্ধে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে যে অবরোধ শুরু করেছে, সেটিও দুর্দান্ত পদক্ষেপ বলেই মনে করছেন তিনি। এমনকি হরমুজের নাম বদলে ট্রাম্প প্রণালী করার যে মানচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাকেও দৃশ্যত স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সকালে, ভারতীয় সময়ে এমনই একটি ছবি ট্রুথ সোশ্যাল শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে বুধবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ় কার্যত অবরুদ্ধ করে অসাধারণ কাজ করছে। তাঁর আরও দাবি, তেহরানকে শেষ পর্যন্ত নতিস্বীকার করতেই হবে।









