গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International ইউক্রেনের জন্য ট্রাম্পের সমর্থন জরুরি’, বললেন জেলেনস্কি 

    ইউক্রেনের জন্য ট্রাম্পের সমর্থন জরুরি’, বললেন জেলেনস্কি 

    0
    168
    ছবি সৌজন্যে : এক্স
    রাশিয়ার সঙ্গে যুদ্ধে ট্রাম্পের সমর্থন ইউক্রেনের জন্য অত্য়ন্ত জরুরি। ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন দ্বন্দ্বের পর এমনই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি।
    একইসঙ্গে তাঁর বার্তা এইজন্য তিনি বিরল খনিজ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করতেও তৈরি। এক্স হ্যান্ডেলের বার্তায় আমেরিকার রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভোলোদিমির জেলেনস্কি। মার্কিন সংসদ এবং আমেরিকার সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। জেলেনস্কির ভাষায়, যাবতীয় সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।
    তিনি প্রেসিডেন্ট ট্রাম্প, সংসদ এবং আমেরিকান জনগণের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনীয়রা সর্বদা এই সমর্থনের প্রশংসা করেছেন, বিশেষ করে এই তিন বছর যুদ্ধবিধ্বস্ত সময়।