
বুলেট ট্রেনের কাজ কতদূর এগোল, দেখতে রেল স্টেশনেই পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুধু বুলেট ট্রেন ও স্টেশনের কাজই খতিয়ে দেখলেন না, একইসঙ্গে বুলেট ট্রেনে কাজ করা শ্রমিকদের সঙ্গেও কথা বলেছেন।
তাদের সঙ্গে মাটিতে বসে গল্প করলেন, তুললেন সেলফি’ও। বুলেট ট্রেনের কাজ খতিয়ে দেখার জন্যই শনিবার গুজরাটের আহমেদাবাদে যান। আনন্দ বুলেট ট্রেন স্টেশন, যা বিশেষভাবে বুলেট ট্রেনের জন্যই বানানো হয়েছে, সেখানে গিয়ে কাজ খতিয়ে দেখেন। এরপরে তিনি বুলেট ট্রেনে কাজ করা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। মাটিতে বসে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন অশ্বিনী বৈষ্ণব। দেশ গঠনে শ্রমিক অবদানের জন্য অভিনন্দন জানান। সেলফিও তোলেন তাদের সঙ্গে।
শ্রমিকরা কেন্দ্রীয় রেলমন্ত্রীকে দেখে ভারত মাতা কি জয় স্লোগান দেন। শ্রমিকরা আপ্লুত হয়ে বলেন, যখন সরকার ও মন্ত্রীরা এত সম্মান করেন, তখন জান-প্রাণ লাগিয়ে কাজ করবেন।









