গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National এপিক-আধার সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার বৈঠকে নির্বাচন কমিশন

    এপিক-আধার সংযুক্তিকরণ নিয়ে মঙ্গলবার বৈঠকে নির্বাচন কমিশন

    0
    77
    ছবি সৌজন্যে :সংগৃহীত
    আগামী মঙ্গলবার আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইনসচিব। সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির থেকেও কমিশন ওই বিষয়ে মতামত এবং পরামর্শ চেয়েছে ।
    রাজনৈতিক দলগুলিকে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজেদের পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে । ভূতুড়ে ভোটার তথা একই এপিক নম্বরে একাধিক জনের নাম থাকার বিষয়ে  ইতিমধ্যে কমিশনে নালিশ জানিয়েছে  তৃণমূল কংগ্রেস। অ-বিজেপি দলগুলি তৃণমূলের তোলা অভিযোগকে সমর্থনও করেছে। একই এপিকে একাধিক ব্যক্তির নাম নির্বাচনী বিধির  ২৮ নম্বর ধারা লঙ্ঘিত করা হচ্ছে বলেও অভিযোগ তোলে বিজেপি বিরোধী দলগুলি।