গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National আন্দামানে বিপ্লবী উল্লাসকর-বারীনের মূর্তি হচ্ছে না

    আন্দামানে বিপ্লবী উল্লাসকর-বারীনের মূর্তি হচ্ছে না

    0
    118
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আন্দামানের জেলে বাঙালি বিপ্লবী উল্লাসকর দত্ত এবং বারীন্দ্রনাথ ঘোষের মূর্তি নির্মাণের কোনও পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের। রাজ্যসভায় এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

     

    তার পরেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তার পরেই, আন্দামানের সেলুলার জেলকে কেন এত দিনে জাতীয় স্মৃতিস্তম্ভ বলে ঘোষণা করা হল না,তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ঋতব্রত। উল্লেখ্য ,আন্দামানের সেলুলার জেলে বাংলার বিপ্লবী উল্লাসকর এবং বারীনকে বন্দি করে রেখেছিল ব্রিটিশেরা। তাঁদের উপরে অত্যাচারের অভিযোগও উঠেছিল।ওই জেলে দুই বিপ্লবীর কোনও আবক্ষ মূর্তি রয়েছে কি না বা তা তৈরির কোনও পরিকল্পনা কেন্দ্রের রয়েছে কি না, সংসদে প্রশ্ন করেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,সরকারের জবাবে বলা হয়েছে, এমন কোনও মূর্তি নেই এবং স্থাপনেরও কোনও পরিকল্পনা নেই।

     

    তৃণমূল সাংসদ ঋতব্রত দাবি করেছেন, সেলুলার জেলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছিলেন উল্লাসকর। ব্রিটিশদের নথিতেই সেই উল্লেখ রয়েছে।