
অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণের পুত্র মার্ক শঙ্কর ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছে। সিঙ্গাপুরে মার্কের স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
যার জেরে অগ্নিদগ্ধ হয় ৮ বছরের মার্ক। গুরুতর আহত অবস্থায় তাকে সিঙ্গাপুরের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, স্কুলে ক্লাস চলাকালীনই সেখানে আগুন লেগে যায়।যার লেলিহান শিখা এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে পবন কল্যাণের ছোট ছেলে মার্ক শঙ্কর।কী কারণে সিঙ্গাপুরের ওই স্কুলে হঠাৎ আগুন লেগে যায়,সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।তবে আগুনের লেলিহান শিখার গ্রাসে পড়ে মার্ক শঙ্করের হাতে এবং পায়ে লেগেছে বলে জানা গেছে।এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতার জনসেনা পার্টি লিখেছে,রাজনৈতিক কাজের অংশ হিসেবে পবন কল্যাণ এখন অন্ধ্র প্রদেশের আল্লুরি সীতারামরাজু জেলায় অবস্থান করছেন।নেতাকর্মীদের পরামর্শে সফর স্থগিত করে সিঙ্গাপুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পবন কল্যাণ। এদিকে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় পবন কল্যাণ। জনসেনা পার্টির প্রধান তিনি।পবন-রেণু দম্পতির দুটি সন্তান রয়েছে।উল্লেখ্য,২০১১ সালে টিন মার সিনেমার শুটিং সেটে প্রেমের সম্পর্কে জড়ান রাশিয়ান মডেল-অভিনেত্রী আন্না লেজনেভার ও পবন কল্যাণ। ২০১৩ সালের ডিসেম্বরে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। সংসার জন্ম নেয় পোলেনা অঞ্জনা পবনোভা নামে এক কন্যা এবং মার্ক শঙ্কর পবনোভিচ নামে একটি পুত্রসন্তান।
২০১৭ সালের ১০ অক্টোবর জন্ম হয় মার্ক শঙ্করের।৮ বছর বয়সী মার্ক শঙ্কর এই মুহূর্তে সিঙ্গাপুরের একটি স্কুলে পড়াশোনা করছে।









