গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata ধর্মক্ষেত্র-কর্মক্ষেত্র দিঘা, প্রস্তুতি বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর

    ধর্মক্ষেত্র-কর্মক্ষেত্র দিঘা, প্রস্তুতি বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর

    0
    128
    ছবি সৌজন্যে : এক্স
    দিঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগে বুধবার নবান্নে মন্দির সংক্রান্ত প্রস্তুতি বৈঠক সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জগন্নাথ মন্দিরে উদ্বোধন হলে দিঘার আরও উন্নতি হবে।
    বাড়বে কর্মসংস্থান। বাড়বে রোজগারও। অক্ষয় তৃতীয়ায় পুরীর মত দিঘার মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধায়। থাকবেন পুরীর রাজেশ দৈত্যাপতি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ঠিক পুরীর মতই সমুদ্রের পাশে জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। দিঘাই এখন নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র। পৃথিবীর মানচিত্রে নতুন সংযোগন। ২৯ এপ্রিল থেকে শুরু হবে অনুষ্ঠান। ওই দিন জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হবে। পরের দিন ৩০ তারিখ দুপুর আড়াইটেয় উদ্বোধন হবে। এরপর নিয়ম মেনে ৩টে ১০ মিনিটে দ্বারোদ্বাঘট হবে। তারপর ইসকনের হাতে মন্দিরের দায়িত্ব হস্তান্তর করা হবে। বৈঠকে মহাকুম্ভের অব্যবস্থার কথা উল্লেখ করে নিরাপত্তার যাতে কোনও খামতি না থাকে সেদিকে নজর দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হবে দিঘাকে। সৈকত শহরজুড়ে সিসিটিভি, ওয়াচ টাওয়ার হবে।
    যাঁরা গঙ্গাসাগরের নিরাপত্তায় মোতায়েন ছিলেন, তাঁদেরকেই মন্দির উদ্বোধনের দিন দায়িত্ব দিতে ডিজি রাজীব কুমারকে নির্দেশ দিয়েছেন।