গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Hooghly কাটা মুণ্ডু নিয়ে ঘুরছে কুকুরের দল, হাড়হিম দৃশ্য চণ্ডীতলায়

    কাটা মুণ্ডু নিয়ে ঘুরছে কুকুরের দল, হাড়হিম দৃশ্য চণ্ডীতলায়

    0
    327
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কাটা মুণ্ডু নিয়ে ঘুরে বেড়াচ্ছে কুকুরের দল। হাড়হিম করা দৃশ্য হুগলির চণ্ডীতলার বেগমপুরে। স্থানীয়রাই সারমেয়দের তাড়িয়ে মুণ্ডুটি উদ্ধার করে পুলিশে খবর দেয়।
    জানানো হয় রেলপুলিশকেও। এরপরেই জানা যায় কোনও দূরপাল্লার ট্রেন থেকে মাথা বার করেছিলেন যুবক। পোস্টে ধাক্কা খেয়ে তৎক্ষণাৎ দেহ থেকে মাথা আলাদা হয়ে পড়ে যায় রেললাইনে। যুবকের সেই কাটা মুণ্ডু নিয়েই হুগলির বেগমপুরে ঘুরে বেরিয়েছে কুকুরের দল। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এরপরে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় যুবকের দেহ।
    যদিও ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
    one-person-died-in-train-accident-in-hooghly-west-bengal