গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৪ দিন পার, পূর্ণমকে ছাড়তে নারাজ পাক রেঞ্জার্স

    ৪ দিন পার, পূর্ণমকে ছাড়তে নারাজ পাক রেঞ্জার্স

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স
    ৪ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও পাকিস্তানি রেঞ্জারদের হেফাজতে রয়েছেন বিএফএফ কনস্টেবল পশ্চিমবঙ্গের বাসিন্দা পূর্ণম কুমার সাউ। এর মধ্যে তিন বার পাক রেঞ্জার্সদের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করেছে বিএসএফ। তবে রফাসূত্র এখনও অধরা।
    হুগলির রিষড়া থেকে পাঠানকোটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী। পহেলগাঁও ঘটনার পর দুই দেশের টানাপোড়েনের মধ্যেই বুধবার পাঞ্জাবের ফিরোজপুরে ভুল করে সীমান্ত পেরিয়ে পাক ভূখণ্ডে প্রবেশ করেছিলেন পূর্ণম। এমনিতে সীমান্তরক্ষীদের ভুল করে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার ঘটনা নতুন নয়।
    দুই তরফের বাহিনীর বৈঠকের পরে তাঁদের মুক্তিও দেওয়া হয়। কিন্তু বতমান পরিস্থিতিতে এখনও পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক রয়েছেন পূর্ণম। এই ঘটনার পরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি করেছে বিএসএফ।