গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পহেলগাঁও হত্যাকাণ্ডের তদন্তভার নিল এনআইএ

    পহেলগাঁও হত্যাকাণ্ডের তদন্তভার নিল এনআইএ

    0
    149
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    পহেলগাঁওয়ের জঙ্গি হামলার তদন্তভার উঠেছে এনআই-এর কাঁধে। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পহেলগাঁও জঙ্গি হামলার তদন্তভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।
    হামলার তদন্তে বিশেষ দল গঠন করেছে এনআইএ। পহেলগাঁওয়ের হামলার পরদিনই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনআইএ-র আধিকারিকরা। জম্মু-কাশ্মীর পুলিশের সঙ্গেই ছিল জাতীয় তদন্তকারী সংস্থা।
    নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেও কথা বলেছেন তারা। জানা গিয়েছে, আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তকারী দল গঠন করা হবে। তদন্তে মনিটরিং করবেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার অফিসার।