গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Sports ইয়ামালের গোলে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

    ইয়ামালের গোলে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স

    দু’ ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগায় আবারও রাজত্ব কায়েম করল বার্সেলোনা। রোমাঞ্চকর কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।ম্যাচের নায়ক ১৭ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল দুর্দান্ত এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রেখেছেন অবদান।

    স্পেনের শীর্ষ লিগে এটি বার্সার ২৮তম চ্যাম্পিয়নশিপ।এক সিজন পর রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগা চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধার করল বার্সেলোনা। এল ক্লাসিকোর পরই অবশ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো এই সিজনের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে পারছে না মাদ্রিদ। এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে মাঠে তরুণ দলের উপর ভর করে প্রথমার্ধে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি বার্সেলোনা। সপ্তম মিনিটে খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য।স্টেডিয়ামের বাইরে সমর্থকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় আহত হন ১৩ জন।তাদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হলেও গুরুতর কেউ নন বলে জানানো হলে পুনরায় শুরু হয় খেলা। এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করে এস্পানিওলের ফরোয়ার্ডরা। সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি বার্সার লেভানদোস্কি-ইয়ামালরাও।বিরতির পর ছন্নছাড়া পারফরম্যান্স থেকে গোছানো খেলা শুরু করে সফরকারীরা। যার ফল পেতেও খুব সময় লাগেনি বার্সার।ম্যাচের ৫৩ মিনিটে ইয়ামালের বাঁ পায়ের বুলেট গতির শট গোলকিপারের নাগালের বাইরে দিয়ে জড়িয়ে যায় জালে। এরপর ৮০ মিনিটে ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা। এতে ১০ জনের দলে পরিণত হওয়া এস্পানিওলকে আরো চেপে ধরে বার্সেলোনা।

    এরপর অতিরিক্ত সময়ে ইয়ামালের পাস থেকেই ফারমিন লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এতে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ নিজেদের করে মাঠ ছাড়ে বার্সা। এই গোলের মাধ্যমে মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৫৩ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি করলেন ২৫টি অ্যাসিস্ট। নতুন জার্মান কোচ হানসি ফ্লিকের প্রথম সিজনে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ নিয়ে বার্সা নিশ্চিত করল ,ঘরোয়া ট্রেবল।এল ক্লাসিকোর চার ম্যাচেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তারা।