গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National হায়দরাবাদের আগুনে ঝলসে মৃত বহু

    হায়দরাবাদের আগুনে ঝলসে মৃত বহু

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স
    হায়দরাবাদে চারমিনারের কাছে বহুতল ভবনে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। তাঁদের মধ্যে ৮ জন শিশু, ৫ জন মহিলাও রয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। যদিও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি, তবে দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই বিপর্যয় ঘটতে পারে।
    দমকল সূত্রে খবর, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তেই ঘন কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। ওই বহুতলের বাসিন্দারা অনেকেই ধোঁয়ায় শ্বাস আটকে অজ্ঞান হয়ে পড়েন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দেয় দমকলের ১১ টি ইঞ্জিন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই বহুতলে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার কাজ শুরু করে দেন তাঁরা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে শোকবার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
    মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়াও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে সরকারি অফিসারদের নির্দেশ দিয়েছেন দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের কাজ শুরু করতে।