গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বেঙ্গালুরু বাসস্ট্যান্ডে উদ্ধার ডিটোনেটর-সহ প্রচুর বিস্ফোরক

    বেঙ্গালুরু বাসস্ট্যান্ডে উদ্ধার ডিটোনেটর-সহ প্রচুর বিস্ফোরক

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স
    বেঙ্গালুরুর কেলাসিপাল্যা বিএমটিসি বাসস্ট্যান্ডে ছ’টি জেলাটিন স্টিক ও বেশ কয়েকটি ডিটোনেটর উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
    সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছয় স্থানীয় পুলিশ এবং অ্যান্টি টেররিস্ট স্কয়্যাড। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। বাসস্ট্যান্ডের শৌচালয়ের সামনে একটি প্লাস্টিকের ব্যাগে লুকিয়ে রাখা ছিল ওই বিস্ফোরকগুলি। ব্যাগটি প্রথম দেখতে পান শৌচালয়ের এক কর্মী। পরে গার্ডের মাধ্যমে খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে আসেন কেলাসিপাল্যা থানার আধিকারিকরা। সঙ্গে পৌঁছয় এটিএস-এর একটি বিশেষ দলও। গোটা এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি ও ফরেনসিক পরীক্ষা। ঘটনার সত্যতা স্বীকার করে বেঙ্গালুরুর পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেছেন, বাসস্ট্যান্ডের শৌচালয়ের সামনে একটি ক্যারিব্যাগ থেকে ছ’টি জেলাটিন স্টিক এবং কিছু ডিটোনেটর উদ্ধার হয়েছে।
    এখনও পর্যন্ত এফআইআর রেজিস্টার হয়নি। তদন্ত চলছে। এখনও পর্যন্ত এই ঘটনার পিছনে কারা রয়েছে তা জানা যায়নি।