গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ছিনতাইকারীর ধাক্কায় ট্রেন থেকে পড়ে কাটা গেল পা

    ছিনতাইকারীর ধাক্কায় ট্রেন থেকে পড়ে কাটা গেল পা

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স
    মহারাষ্ট্রের থানেতে চলন্ত ট্রেন থেকে ছিনতাইকারীর ধাক্কায় পড়ে গিয়ে পা কাটা গিয়েছে এক যাত্রীর। সোমবার মহারাষ্ট্রের থানে জেলার শাহাদ ও আম্বিভালি স্টেশনের মাঝখানে ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে।
    গৌরব নিকম নামে ওই রেল যাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি দরজার পাশে বসেছিলেন। আচমকাই একজন তাঁর হাতে হেঁচকা টান মেরে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হেঁচকা টানের জেরে তিনি দরজার সামনে থাকা হাতল ধরে বাইতে ঝুলতে থাকেন। কিন্তু কিছুক্ষণ পরেই হাতল থেকে হাত ফসকে রেলের ট্র্যাকে পড়ে যান। তাতেই তাঁর পা কাটা পড়েছে। রেল পুলিশের কল্যাণ শাখা ঘটনার তদন্ত শুরু করেছে।