গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ইয়েমেনে ভয়াবহ নৌকাডুবিতে মৃত অন্তত ৬৮

    ইয়েমেনে ভয়াবহ নৌকাডুবিতে মৃত অন্তত ৬৮

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স
    ইয়েমেনে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় নিখোঁজ আরও ৭৪ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে মাত্র ১২ জনকে। তাঁরা প্রত্যেকেই ইয়েমেনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    রবিবার ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি। তাঁরা প্রত্যেকেই ইথিওপিয়ার বাসিন্দা। ইয়েমেনের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে উল্টে যায় নৌকাটি। নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয়েছে। কিন্তু কেন ইথিওপিয়া থেকে ইয়েমেন যাচ্ছিলেন ওই পরিযায়ী শ্রমিকেরা?
    প্রাথমিক ভাবে জানা গিয়েছে বেশি রোজগারের আশায় বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকে আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেন পৌঁছান। সেখান থেকে অবৈধ উপায়ে জলপথে তাঁরা পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢোকার চেষ্টা করেন।