গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সওকতের কনভয়ের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

    সওকতের কনভয়ের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

    0
    86
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    তৃণমূল বিধায়ক সওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটকপুকুর থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সওকত মোল্লার কনভয়ের পাইলট কার ধাক্কা মারে বাইকা আরোহীকে।
    বাইকে ধাক্কার পর লাইটপোস্টে ধাক্কা মারে কনভয়ের পাইলট কার। দুমড়ে মুচড়ে যায় পাইলট কারের সামনের অংশ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। গুরুত আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে বাইক আরোহীর।
    ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সওকত মোল্লা। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক।