
স্কুল তহবিলের ৩৫ লাখ টাকা তছরূপের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে প্রধান শিক্ষককে। বারুইপুরের মল্লিকপুর আব্দাস সকুর হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন দাসকে টাকা তছরুপের অভিযোগে সাসপেন্ড করেছে দক্ষিণ ২৪ পরগনার স্কুল শিক্ষা দফতরের ডিসিপ্লিনারি কমিটি।
অভিযোগ ২০২০ সাল থেকে স্কুলের বিভিন্ন ফান্ড থেকে অন্তত ৩৫ লাখ টাকা নয়ছয় করেছেন অঞ্জন দাস। স্কুল রং করানো, বেঞ্চ-টেবিল তৈরি, এমনকি প্রশ্নপত্র ছাপানোর খরচের ক্ষেত্রেও ভুয়ো বিল বানিয়ে টাকা তুলতেন অঞ্জন দাস। অভিযোগ করেছেন স্কুলের অন্যান্য শিক্ষকরা। স্কুল পরিচালন কমিটির সভাপতি শুভাশিস সাহু বলেছেন আর্থিক অনিয়মের একের পর এক প্রমাণ মিলেছে।
স্কুলের ফান্ডের অপব্যবহার করা হয়েছে। যে কাজ হয়নি তার ভাউচার তৈরি করে টাকা তোলার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।









