গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সওকতের পাইলট কারের ধাক্কায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে পরিবার

    সওকতের পাইলট কারের ধাক্কায় মৃত্যু, ক্ষোভে ফুঁসছে পরিবার

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সওকত মোল্লার পাইলট কারের গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর অভিযোগে ক্ষোভে ফুঁসছে পরিবার। ফিটনেসের মেয়াদ উত্তীর্ণ গাড়ি ধাক্কা মারার পরেও কেন পদক্ষেপ করা হয়নি।
    পুলিশ বলেই কি সব ছাড়। প্রশ্ন তুলেছেন মৃতের পরিবার। কিভাবে রাস্তায় নামাতে পারে পলিশ। মানুষ ট্রাফিক আইন ভাঙলে মামলা দায়ের হয়, সেখানে রেজিস্ট্রেশন বাতিল হওয়া একটা গাড়ি বিধায়কের কনভয়ে রাখা হয়েছিল কেন, প্রশ্ন তুলে ন্যায়বিচার চাইছে মৃতের পরিবার। মঙ্গলবার সকালে বাসন্তী হাইওয়ের বামনঘাটার কাছে বিধানসভায় যাওয়ার পথে সওকত মোল্লার পাইলট কার নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে। বাইক আরোহী মহম্মদ তাজউদ্দিনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এতেই পরিবারের প্রশ্ন পাশে হাসপাতাল থাকলেও কেন চিকিৎসা না করিয়ে এতদরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পড়েই নড়েচড়ে বসেছে লালবাজার।
    পুলিশে কোথায় কোন গাড়ির রেজিস্ট্রেশন ফেল রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আক্রমণ করে সুকান্ত মজুমদার বলেছেন আগে হাত পেতে টাকা নেওয়া বন্ধ হোক ।