গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National নকশাল নির্মূল না হওয়া পর্যন্ত বিশ্রাম না : শাহ 

    নকশাল নির্মূল না হওয়া পর্যন্ত বিশ্রাম না : শাহ 

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স
    নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে অপারেশন ব্ল্যাক ফরেস্টের সাফল্য উদযাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিআরজি ও কোবরা বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সম্মাননা জানিয়েছেন।
    কারেগুত্তালু পাহাড়ে অপারেশন ব্ল্যাক ফরেস্ট সফলভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সম্মান জানিয়েছেন অমিত শাহ। দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী শ্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মাও উপস্থিত ছিলেন।  ছত্তীসগঢ় -তেলেঙ্গানা সীমান্তের কুরাগুত্তালু পাহাড়ে নকশালবাদের বিরুদ্ধে পরিচালিত এই বিশাল অভিযানে নিরাপত্তা বাহিনী ৩১ জন কুখ্যাত নকশালকে খতম করেছে। এই বছরের ২১ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত নকশাল-বিরোধী অভিযান পরিচালিত হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং উপ-মুখ্যমন্ত্রী বিজয় শর্মাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অমিত শাহ বলেছেন, অভিযানের সময় জওয়ানদের সাহসিকতা এবং বীরত্ব নকশাল-বিরোধী অভিযানের ইতিহাসে একটি স্বর্ণালী অধ্যায় হিসেবে স্মরণ করা হবে।
    তিনি বলেছেন, দেশ নকশালমুক্ত না হওয়া পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার বিশ্রাম নেবে না।এদিকেছত্তীসগঢ়ের সুকমায় বস্তার ডিভিশনে সরকারের আহ্বানে সাড়া দিয়ে ফের ২০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন।