
চিংড়িঘাটা মেট্রোর জট কাটাতে উদ্যোগী হয়েছে হাইকোর্ট। প্রায় ৩৬৬ মিটার রাস্তার জট কাটাতে এবার মেট্রো, আরভিএনএল, কেএমডিএ এবং পুলিশকে একসঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত।
জনস্বার্থের জন্য আলোচনায় বসতে পরামর্শ দিয়েছে আদালত। কবে আলোচনা, জানাতে হবে বৃহস্পতিবারের মধ্যে। নির্দেশ দিয়েছে বিচারপতি সজয় পালের ডিভিশন বেঞ্চ। শুক্রবার সন্ধে ৭টা থেকে শনিবার সকাল ৭টা। শনিবার সন্ধে থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধে থেকে সোমবার সকাল। এইভাবে ২ সপ্তাহ কাজ করলেই সমস্যা মিটে যাবে বলে আদালতে জানিয়েছে আরভিএনএল।
সম্প্রতি কলকাতা মেট্রোর সম্প্রসারিত ৩টি লাইনে মেট্রো পরিষেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু চিংড়িঘাটার ৩৬৬ মিটার রাস্তার জট থেকেই গিয়েছে।






