গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Hooghly এই পরীক্ষাতেও অযোগ্যরা, মামলা হবে, হুঁশিয়ারি সুমনের

    এই পরীক্ষাতেও অযোগ্যরা, মামলা হবে, হুঁশিয়ারি সুমনের

    0
    234
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রবিবার পরীক্ষা দিয়ে ফের ক্ষোভ উগরে দিয়েছেন চাকরিহারা আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। তিনি স্পষ্ট জানিয়েছেন পরীক্ষা যেমন চলছে চলুক, কিন্তু নির্ভুল যোগ্যদের তালিকাপ্রকাশ করতেই হবে।
    সেই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থও হবেন বলে জানিয়েছেন। সুমন বিশ্বাস দাবি করেছেন এই পরীক্ষাতেও অযোগ্যরা রয়েছেন। এসএসসি যে তালিকা দিয়েচে সেটা লিস্ট ওয়ান। সেখানে অযোগ্যরাও রয়েছেন। তাই পরীক্ষা নিয়েও মামলা হবে। এদিকে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের পরীক্ষা দিতে আসা ২০১৬-র চাকরিহারা এক শিক্ষিকা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন। বিজেপি পোস্ট করা ওই ভিডিও দেখা যাচ্ছে ওই মহিলা দাবি করছেন তাঁর রুমে এক পরীক্ষার্থীকে বারবার এক্সামিনাররা খুঁজছিলেন।
    এবং তিনি আসার পরে প্রশ্ন হাতে নিয়েই তড়িঘড়ি সব শেষ করে ফেলছেন, ওই ব্যক্তি যে আগেই প্রশ্ন পেয়েছেন তা তার লেখাতেই স্পষ্ট।