গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International এইচ-ওয়ান বি ভিসায় কড়া শর্ত : ট্রাম্প, পাল্টা বিদেশমন্ত্রক   

    এইচ-ওয়ান বি ভিসায় কড়া শর্ত : ট্রাম্প, পাল্টা বিদেশমন্ত্রক   

    0
    62
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এইচ-ওয়ান বি ভিসা নিয়ে শুক্রবার নতুন নির্দেশনামায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হয়েছে, এ বার থেকে দক্ষ বিদেশি কর্মীদের নিয়োগ করতে গেলে আমেরিকান সংস্থাগুলিকে বাড়তি অর্থ দিতে হবে। বিভিন্ন সংস্থার কাছ থেকে বছরে এক লক্ষ ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৮ লক্ষ টাকা করে নেবে ডোনাল্ড ট্রাম্প সরকার।

    নির্দিষ্ট করে কোনও দেশের নাম উল্লেখ করা হয়নি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনামায়। আমেরিকায় এইচ-ওয়ান বি ভিসার সবচেয়ে বেশি আবেদনকারী এবং সুবিধাভোগী ভারতই। এইচ-ওয়ান বি ভিসা একটি অ-অভিবাসী ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িক ভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থার হয়ে কাজ করতে পারেন। উচ্চ ক্ষমতাসম্পন্ন, অতি দক্ষ কর্মীদেরই এই সুযোগ দেওয়া হয়। ১৯৯০ সালে আমেরিকায় এই ধরনের ভিসা চালু হয়েছিল। যে কোনও বিষয়ে ন্যূনতম স্নাতক স্তরের ডিগ্রি থাকলে এই ভিসার জন্য আবেদন করা যায়। বিশেষত আমেরিকার বিজ্ঞান, গণিত, তথ্যপ্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এই ভিসার চাহিদা রয়েছে।

    এদিকে,  এইচ-ওয়ান বি ভিসা নিয়ে নির্দেশনামার পর ভারতের বিদেশমন্ত্রক বিবৃতি জারি করে বলেছে মার্কিন রাষ্ট্রপতির এই পদক্ষেপের সম্ভবত মানবিক পরিণতি হবে এবং পরিবারগুলির জন্য ব্যঘাত ঘটবে। এক বিবৃতিতে, বিদেশ মন্ত্রক বলেছে যে তারা আশা করে যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই ব্যাঘাতগুলিকে যথাযথভাবে মোকাবেলা করবে।