গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata চতুর্থীতে ফের নিম্নচাপের ভ্রুকুটি

    চতুর্থীতে ফের নিম্নচাপের ভ্রুকুটি

    0
    53
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    চতুর্থীতে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল হয়েছে। মঙ্গলবারের পর ফের দুর্যোগের খবর হাওয়া অফিসের। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন ২৫ সেপ্টেম্বর চতুর্থীতে উত্তর পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবে।

    এটি ক্রমশ পশ্চিম দিকে এগোবে। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে পঞ্চমীর দিন। এর প্রভাব থাকবে ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশে। এর জেরে ষষ্ঠীতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতায়। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরেও। বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তবে সোমবার রাতের বৃষ্টিকে মেঘভাঙা বৃষ্টি বলা যায় না।

    ঘণ্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে মেঘভাঙা বৃষ্টি বলা হয়। সেক্ষেত্রে কলকাতায় রাত ৩টে থেকে ৪টের মধ্যে এক ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ২ মিলিমিটার বৃষ্টি হলেই এটিকে মেঘভাঙা বৃষ্টি বলা যেত বলে জানিয়েছে হাওয়া অফিস।