গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National জনশক্তি জনতা দল গড়লেন লালুপুত্র তেজপ্রতাপ 

    জনশক্তি জনতা দল গড়লেন লালুপুত্র তেজপ্রতাপ 

    0
    78
    ছবি সৌজন্যে : এক্স
    চার মাস আগে দল এবং পরিবার থেকে বিতাড়িত হওয়ার পরেই এবার আরজেডি প্রধান লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব জনশক্তি জনতা দল-র নাম এবং প্রতীক ঘোষণা করে বিহারের আসন্ন বিধানসভা ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন।
    তেজপ্রতাপ জানিয়েছেন, তাঁর নতুন দলের নাম জনশক্তি জনতা দল। নির্বাচনী প্রতীক, ব্ল্যাকবোর্ড। নতুন দলের পতাকায় তাঁর প্রাক্তন দল আরজেডির সবুজ রং থাকলেও প্রাধান্য রয়েছে হলুদের। তেজপ্রতাপ বলেছেন, চলতি রাজনৈতিক ব্যবস্থার সামগ্রিক পরিবর্তন আনাই লক্ষ্য।
    দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ করার কারণে গত মে মাসে তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছিলেন লালুপ্রসাদ যাদব। তার পর থেকে ধারাবাহিক অরাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ।