
পুজোর মুখে একদিনে শেয়ারবাজার থেকে উধাও হয়ে গিয়েছে বিনিয়োগকারীদের ১৬ লক্ষ কোটি টাকা। শুক্রবারও সপ্তাহের শেষ কর্মদিবসে পতনের সাক্ষী থাকল শেয়ারবাজার।
একদিনেই সেনসেক্স কমল ৭৩৩.২২ সূচক। ফলে ৮০ হাজার ৪২৬.৪৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে। একই দশা নিফটিরও। ২৩৬.১৫ পয়েন্ট নেমে ২৪ হাজার ৬৫৪.৭০ সূচকে গিয়ে থেমেছে নিফটি। এই নিয়ে টানা ছয় দিন নিম্নমুখী শেয়ারবাজার। কয়েক লক্ষ কোটি টাকা উবে গিয়েছে। লগ্নিকারীদের কপালে চিন্তার ভাঁজ গভীর হয়েছে।
শেয়ার বাজারে শুক্রবার সান ফার্মার শেয়ার ৩ শতাংশ এবং ডক্টর রেড্ডির শেয়ার ২ শতাংশ নেমেছে। শুধু ওষুধ প্রস্তুতকারী সংস্থা নয় তথ্য-প্রযুক্তি সংস্থাগুলিরও করুণ দশা। টেক মাহিন্দ্রা, টিসিএস, উইপ্রো-র মতো নামী আইটি ফার্মের শেয়ার দর নেমেই চলেছে। টিসিএসের শেয়ার ৯ শতাংশ, মিডক্যাপের শেয়ার ১৫ শতাংশ কমেছে বিএসই-তে তালিকাভুক্ত সংস্থাগুলির শেয়ারমূল্য ১৬ লক্ষ কোটি টাকা কমেছে।









