গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata সুস্পষ্ট নিম্নচাপ, পুজো জুড়েই বৃষ্টির পূর্বাভাস

    সুস্পষ্ট নিম্নচাপ, পুজো জুড়েই বৃষ্টির পূর্বাভাস

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা আরও সুস্পষ্ট হয়েছে। এর জেরে শনিবার পঞ্চমী থেকে বৃহস্পতিবার দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে।

    নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সকালে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এরপ্রভাবে ওড়িশা এবং অস্ত্রে মুষলধারে ঝড়বৃষ্টি হতে পারে। যার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গেও। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। রবিবার ষষ্ঠীতে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝড়বৃষ্টি হতে পারে।

    বাদ নেই সপ্তমী, অষ্টমী, নবমীও। তিন দিনই কলকাতা সহ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দশমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে।