গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ছুরিকাহত হয় একরত্তি ছেলেও! জানালেন সেফ

    ছুরিকাহত হয় একরত্তি ছেলেও! জানালেন সেফ

    0
    97
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাড়িতে দুষ্কৃতী হামলায় তিনি একা জখম হননি। আহত হয়েছিল ছোট ছেলে জেহ-ও। হামলার রাতের ঘটনার বর্ণনা দিয়েছেন অভিনেতা সেফ আলি খান। জানালেন, গৃহ সহায়িকা না থাকলে প্রাণে বাঁচতেন না তিনি।
    অক্ষয় কুমারের সঙ্গে সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্নার শো-এ অংশ নেন সেফ। সেখানে বাড়িতে দুষ্কৃতী হামলা নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। ঠিক কী ঘটেছিল ওই রাতে, জানতে চান কাজল এবং টুইঙ্কল। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন সেফ। সেফ বলেছেন, করিনা বাইরে ছিল। তিনি তৈমুর ও জেহ একটা সিনেমা দেখে উঠেছিলেন সবে। হঠাৎ গৃহ সহায়িকা ছুটে আসেন, বলেন, জেহ বাবার ঘরে একজন ঢুকে পড়েছে। হাতে ছুরি রয়েছে, টাকা চাইছে। সেফ জানিয়েছেন, দুই ছেলেকে বাঁচাতে পড়িমরি করে দৌড় দেন তিনি।
    ছোট্ট জেহ-র দিকে ছুরি তাক করা হয়েছিল কি না জানতে চান অক্ষয়। এতে সেফ বলেন জানান, ওই যুবক এদিক ওদিক করছিল। জেহও আহত হয়। আহত হন জেহ-কে দেখভালের দায়িত্বে থাকা আয়াও। তাঁদের দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন ছিল, কেটে গিয়েছিল। ১৬ জানুয়ারি মুম্বইয়ের বান্দ্রায় সেফ ও করিনা কপূর খানের বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী।