গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata শনি ও রবিবার ৯ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

    শনি ও রবিবার ৯ ঘন্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

    0
    122
    ছবি সৌজন্যে : নিজস্ব

    শনিবার এবং রবিবার মোট ন’ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু। তার জন্য গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

    কেবল এবং বিয়ারিং মেরামত এবং সংস্কারের কাজের জন্য আংশিক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে এই সেতু। কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত মোট চার ঘণ্টা এবং রবিবার বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা সেতু বন্ধ রাখা হচ্ছে। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় এই সময়ের মধ্যে সমস্ত গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ। এর আগেও পর পর দু’টি সপ্তাহান্তে বিদ্যাসাগর সেতু সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছিল।

    সপ্তাহের বাকি দিনগুলিতে এই সেতুতে যান চলাচলের চাপ তুলনামূলক বেশি থাকে। তাই সংস্কারের কাজের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হচ্ছে।