গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Birbhum কাশ্মীরে তুষার ধসে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

    কাশ্মীরে তুষার ধসে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

    0
    428
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় কাশ্মীরে প্রবল তুষার ধসে আটকা পড়ে শহিদ হয়েছেন হরিহরপাড়ার প্যারা কমান্ডো পলাশ ঘোষ।
    অন্যদিকে তুষার ধসের কবলে পড়ে শহিদ হয়েছেন বীরভূমের রাজনগরের বাসিন্দা ল্যান্স নায়েক সুজয় ঘোষের দেহ। পশ্চিমবঙ্গে ২ জওয়ানের মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে শোকবার্তায় তিনি লিখেছেন, জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তীব্র আবহাওয়ার মুখোমুখি হয়ে দুই সাহসী প্যারা-কমান্ডো শহিদ হওয়ার ঘটনায় তিনি শোকাহত। সুজয় ঘোষ ও পলাশ ঘোষকে তাঁদের বীরত্ব, নিষ্ঠা এবং সর্বোচ্চ ত্যাগের জন্য শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় জঙ্গি উপস্থিতির গোপন খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনার প্যারাট্রুপার বাহিনী। আচমকা পরিবেশ প্রতিকূল হয়ে যায়।
    নিখোঁজ হয়ে যান দুই জওয়ান। তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই সেনাবাহিনী ও কাশ্মীর পুলিশ তল্লাশি চালিয়ে দুই জওয়ানের মৃতদেহ উদ্ধার করেছে।