
মহারাষ্ট্রের নন্দুরবার জেলায় হাইওয়ে থেকে একটি যাত্রীবাহী গাড়ি পড়ে যায় চাঁদশৈলী ঘাটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৮।
তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। আহতদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল এসে হতাহতদের উদ্ধার করেছে।
তীর্থযাত্রা থেকে ফেরার পথে দুর্ঘটনা জানা যাচ্ছে, শনিবার সকালে অষ্টম্ব ঋষি তীর্থযাত্রায় গিয়েছিলেন একদল পূর্ণার্থী। সেখান থেকে ফেরার পথে খাদে উল্টে যায় যাত্রীবাহী গাড়িটি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ যদিও মৃত ও আহতদের নাম, পরিচয় জানা যায়নি।








