গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home Kolkata সংসদে বন্দেমাতরম নিষিদ্ধ, দাবি মমতার, আগেও ছিল, পাল্টা শমীক

    সংসদে বন্দেমাতরম নিষিদ্ধ, দাবি মমতার, আগেও ছিল, পাল্টা শমীক

    0
    86
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সংসদে বন্দেমাতরম-জয়হিন্দ স্লোগান নিষিদ্ধ করা হয়েছে। দাবি করে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় তিনি সংবাদমাধ্যম থেকে বিষয়টি জানতে পেরেছেন। তবে এই তথ্য ভুল না ঠিক তা তিনি জানেন না।

    মুখ্যমন্ত্রীর কথায় বন্দে মাতরম তো জাতীয় গান। স্বাধীনতা সংগ্রামীদের স্লোগান ছিল বন্দেমাতরম। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তাহলে তো বাংলার আইডেনটিটি নষ্ট করতে চাইছে। ক্ষমতায় আছে বলে বিজেপি ভাবছে যা খুশি করবে, এটা বরদাস্ত করা হবে না। বাইট: মমতা। মুখ্যমন্ত্রী ফেক নিউজ প্রচার করছেন বলে পাল্টা দাবি করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। তাঁর কথায় রাজ্যসভার বুলেটিন বহু বছর ধরেই জারি হয়ে আসছে।

    ২০০৫-এ ইউপিএ সরকারের আমলে একই ধরণের বুলেটিন ছিল। ২০১০-এ মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তখনও একই বুলেটিন দেওয়া হয়েছে। শমীক ভট্টাচার্য-র দাবি এই নিয়ম নতুন নয়, বরং প্রতিষ্ঠিত।