গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National ভারত পাশে আছে, দিটওয়া-বিধ্বস্ত শ্রীলঙ্কাকে মোদী 

    ভারত পাশে আছে, দিটওয়া-বিধ্বস্ত শ্রীলঙ্কাকে মোদী 

    0
    52
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ঘূর্ণিঝড় দিটওয়ার তাণ্ডবে তছনছ শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। নিখোঁজ এখনও অনেকে।
    ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফোনে শ্রীলঙ্কার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি। একই সঙ্গে আবার এক বার পাশে থাকার আশ্বাসও দেন। সংবাদসংস্থা-র প্রতিবেদন সূত্রে খবর, এখনও পর্যন্ত দিটওয়া-তাণ্ডবে শ্রীলঙ্কায় ৩৩৪ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত রয়েছেন ৪০০ জন। দিশানায়েকের সঙ্গে ফোনালাপের সময় শ্রীলঙ্কার পরিস্থিতির জন্য সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এ-ও জানিয়েছেন, এই সঙ্কটের মুহূর্তে ভারতের জনগণ শ্রীলঙ্কাবাসীদের পাশে রয়েছে। শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবিলা দফতরের তথ্য বলছে, এখনও পর্যন্ত সে দেশে প্রায় ১১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ঘূর্ণিঝড়ের তাণ্ডবে। এই দুর্দিনে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।
    উদ্ধারকাজে নেমেছে ভারতের বায়ুসেনা। ইতিমধ্যে আকাশপথে কলম্বোয় পৌঁছে দেওয়া হয়েছে অন্তত ২১ টন ত্রাণসামগ্রী। আইএনএস বিক্রান্তে করে পাঠানো হয়েছে চেতক হেলিকপ্টার। এই গোটা উদ্ধার অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সাগরবন্ধু। সে দেশে আটকে পড়া ভারতীয়দেরও বিমানে করে দেশে ফেরানোর চেষ্টা চলছে।