গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Malda মালদায় ৩১০০ জন এইচআইভি পজিটিভ!

    মালদায় ৩১০০ জন এইচআইভি পজিটিভ!

    0
    216
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মালদায় তিন হাজার একশো জন এইচআইভি পজিটিভ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। যার মধ্যে ৩০০ জন আবার নাবালক, নাবালিকা যাঁদের বয়স ১৫ বছরেও কম। এই বিষয়টি উদ্বেগ বাড়াচ্ছে মালদা জেলা স্বাস্থ্য দফতর-কে।

    বিশেষ করে মালদা কালা জ্বরে আক্রান্ত অনেক। মালদায় বহু গ্রামে বহু মানুষের মৃত্যু হয়েছে কালা জ্বরে আক্রান্ত হয়ে। সেক্ষেত্রে অনেক রোগীকেই দেখা গেছে তাঁরা এইচআইভি পজিটিভ। শুধু তাই নয়, টিবি রোগীর খেত্রেও একই বিষয় ধরা পড়েছে।

    ফলে টিবি বা যক্ষাতে আক্রান্ত হয়ে আজও মৃত্যু হচ্ছে অনেকের।এরপরই এইচআইভি প্রতিরোধে বিশেষ পদক্ষেপ নিল মালদা জেলা স্বাস্থ্য দফতর। তৈরি করা হয়েছে চিকিৎসকদের বিশেষ টিম।