গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান

    ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান

    0
    124
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সন-র রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা করেছেন বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল আলমগির।
    এর আগে রাত ৯টায় জরুরি বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
    মির্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, তারেক রহমান দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে নির্বাসিত অবস্থায় রয়েছেন বিদেশে এবং বিগত প্রায় এক যুগ ধরে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপি দলকে নেতৃত্ব দিয়েছেন এবং যে গণতান্ত্রিক উত্তরণের যে ছাত্র গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছেন, সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ তারেক রহমান, বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছাবেন।