গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Technology ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে

    ফোনের প্যাটার্ন-পিন ভুলে গেলে

    0
    106
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ফোনে জমা থাকে ব্যক্তিগত ছবি, ভিডিও, বার্তা থেকে শুরু করে ব্যাংকিং তথ্য পর্যন্ত,যা ভুল হাতে পড়লে বড় ধরনের বিপদ হতে পারে।তাই স্ক্রিন লক, পিন বা প্যাটার্ন সকলে ব্যবহার করলেও ভুলে গেলে সমস্যায় পড়তে হয় বেশিরভাগ ইউজারকে।

    অনেকেই ফোন আনলক করতে গিয়ে নানা চেষ্টা করেও সফল হন না।শেষ পর্যন্ত অনেকে ফোনের ডেটা হারানোর ঝুঁকি নিয়েই অ্যাক্সেস ফিরে পেতে চান। তবে একটি সহজ পদ্ধতি রয়েছে, যা প্রয়োগ করলে কয়েক মিনিটেই ফোন আনলক করা সম্ভব।ফোন আনলক করার সহজ প্রক্রিয়া হলো প্রথমে,পাওয়ার ও ভলিউম ডাউন বাটন প্রেস করুন।দুই বাটন একসঙ্গে চেপে ধরুন।ফোন বন্ধ হয়ে ফাস্টবুট মোড দেখা না দেওয়া পর্যন্ত অপেক্ষা করুন। রিকভারি মোডে যান,ভলিউম বাটন ব্যবহার করে ,রিকভারি মোড অপশনটি নির্বাচন করুন এবং পাওয়ার বাটন টিপে সিলেক্ট করুন। এ সময় একটি অ্যানড্রয়েড রোবটের ছবি সহ নো কম্যান্ড লেখা দেখা যাবে।এখন আবার পাওয়ার বাটন প্রেস করুন। এরপর দ্রুত একবার ভলিউম আপ বাটন চাপুন।

    প্রক্রিয়া সম্পূর্ণ হলে মেনুতে গিয়ে ,রিবুট সিস্টেম নির্বাচন করুন।ফোন পুনরায় চালু হলে আগের গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করলেই ফোন ব্যবহার করা যাবে।