গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home National পাস ‘জি রাম জি’ বিল, ছিঁড়ে ফেলল বিরোধীরা 

    পাস ‘জি রাম জি’ বিল, ছিঁড়ে ফেলল বিরোধীরা 

    0
    74
    ছবি সৌজন্যে : এক্স
    সংসদের বাইরে-ভিতরে বিরোধীদের তুমুল বিক্ষোভ, হৈ হট্টগোলের তোয়াক্কা না করেই মনরেগা প্রকল্পের পরিবর্তে প্রস্তাবিত প্রকল্প আনতে লোকসভায় পাশ হয়ে গিয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ অর্থাৎ জি রাম জি বিল।
    শোরগোলের মধ্যেই ক্ষোভে বিলের কপি ছিঁড়ে ফেলেন বিরোধী সাংসদরা। তুমুল হট্টগোল ও চেঁচামেচির জেরে শুক্রবার পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভা। শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন। তার আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার যে জি রাম জি বিল পাশের জন্য শাসকদল মরিয়া হয়ে উঠবে তা প্রত্যাশিতই ছিল। তাই বিরোধীদের প্রবল বাধা সত্ত্বেও সংসদে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নয়া বিল পাশ করিয়ে নিয়েছে এনডিএ শিবির। সংসদীয় সূত্রের দাবি, লোকসভায় এই বিল পাস করানোর পরেই এ দিনই রাজ্যসভাতেও এই বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার ১০০ দিনের কাজের প্রকল্পের নাম বদলে বিল পেশ করেন শিবরাজ চৌহান।
    মনরেগা-এর নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা জি রাম জি করার প্রস্তাব দেওয়া হয় ওই বিলে। প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে।