গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Bankura পহেলগাঁও জঙ্গি হামলা হল কি করে, অনুপ্রবেশে পাল্টা মমতা

    পহেলগাঁও জঙ্গি হামলা হল কি করে, অনুপ্রবেশে পাল্টা মমতা

    0
    308
    ছবি সৌজন্যে :ফেসবুক
    অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ আক্রমণ করতে পাল্টা তাঁকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তিনি প্রশ্ন তুলেছেন শুধু বাংলাতেই অনুপ্রবেশ হলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হল কি করে।
    তাহলে পহেলগাঁও কি বিজেপি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না বলে অমিত শাহ আক্রমণেরও জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন জমি না দিলে দ্বারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রশ্ন  করেছেন ।
    দুঃশাসন কমরেড বলে আক্রমণ করে তিনি বলেছেন জমি না দিলে ইসিএলের জমিগুলো কয়লা তোলার জন্য কোথা থেকে আসত, রানিগঞ্জে জমি কে দিয়েছে, জামুড়িয়ার কথা বলে ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁ পেট্রোপোল, ঘোজাডাঙা, চ্যাংড়াবান্ধার জমি কে দিয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। পানাগড়ের জমিই বা কে দিয়েছে তা নিয়েও অমিত শাহকে প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।