গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International বিক্ষোভের নেপথ্যে আমেরিকা-ইসরায়েল : খামেনি

    বিক্ষোভের নেপথ্যে আমেরিকা-ইসরায়েল : খামেনি

    0
    76
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে হাজার হাজার মানুষ নিহতের ঘটনায় আমেরিকা ও ইসরায়েল সংশ্লিষ্ট শক্তিগুলোর দায়ী বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

    শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেছেন। দু’ সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে বিদেশি শক্তিগুলোর সরাসরি সম্পৃক্ততা ছিল উল্লেখ করে খামেনি বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। তারা কয়েক হাজার মানুষকে হত্যা করেছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী বলে মন্তব্য করেছেন খামেনি।

    তিনি বলেছেন, ইরানবিরোধী শেষ রাষ্ট্রদ্রোহের ঘটনাটি ভিন্ন ছিল, কারণ মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে এতে জড়িত পড়েছিলেন।উল্লেখ্য,ইরানে অস্থিরতার জন্য বরাবরই বিদেশি শক্তিকে দায়ী করে আসছে দেশটি। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আমেরিকা ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে ইরানে অস্থিতিশীলতা তৈরি করেছে এবং অপারেশন পরিচালনা করেছে।